গ্রন্থাগারে থাকবে রাষ্ট্রবাদী চেতনার বই, আশ্বাস মন্ত্রীর
কলকাতা, ১১ জুন (হি স)। “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওঁর অবদান ভোলার নয়। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই রাখা হবে।” বৃহস্পতিবার শপথ নেওয়ার পর এ কথা জানালেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর
গ্রন্থাগারে থাকবে রাষ্ট্রবাদী চেতনার বই, আশ্বাস মন্ত্রীর


কলকাতা, ১১ জুন (হি স)। “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওঁর অবদান ভোলার নয়। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই রাখা হবে।” বৃহস্পতিবার শপথ নেওয়ার পর এ কথা জানালেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ।

তিনি সাংবাদিকদের বলেন, “পাশাপাশি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে আগের সরকার চলেছে একনায়কতন্ত্র মানসিকতা নিয়ে। তাঁর নিজস্ব আইন প্রযোজ্য ছিল।”

নয়া মন্ত্রী বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা বই থাকত সরকারি গ্রন্থাগারে। ক্ষমতার পালাবদলের পর বদলাচ্ছে গ্রন্থাগারগুলির খোলনলচে। আর গ্রন্থাগারে থাকবে না মমতার ‘এপাং-ওপাং-ঝপাং’ বই। তার পরিবর্তে রাষ্ট্রবাদী চেতনার বই থাকবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande