বিধানসভায় দুই নতুন বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান শুক্রবার
কলকাতা, ১১ জুন (হি. স.) : ২৯৪ জন বিধায়কের মধ্যে এখনও পর্যন্ত ২ জন সদস্যের শপথ গ্রহণ পর্ব বাকি রয়েছে। একদিকে প্রথম জন—ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়ী দেবাংশু পন্ডা, যিনি দক্ষিণ ২৪ পরগণা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে জিতে বিধায়ক হয়
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় কাল শপথগ্রহণ


কলকাতা, ১১ জুন (হি. স.) : ২৯৪ জন বিধায়কের মধ্যে এখনও পর্যন্ত ২ জন সদস্যের শপথ গ্রহণ পর্ব বাকি রয়েছে। একদিকে প্রথম জন—ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়ী দেবাংশু পন্ডা, যিনি দক্ষিণ ২৪ পরগণা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় জন হলেন হুগলি জেলার চন্ডীতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বাতী খন্দকার। পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে, বিধানসভা ভোটের পর নিজের বাড়িতেই পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। আপাতত তিনি সুস্থ।​ভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, অষ্টাদশ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ২৯২ জন বিধায়ক শপথ গ্রহণ করেছেন। উল্লেখ্য, এবার ২৯৩টি আসনে ভোট গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। এদিকে, আবার ২টি আসনে জয়ী বিধায়কেরা ইস্তফা দিয়েছেন। প্রথম জন শুভেন্দু অধিকারী ও দ্বিতীয় জন হুমায়ুন কবীর। উভয়েই চলতি বছরের বিধানসভা নির্বাচনে একজোড়া করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নিয়ম অনুযায়ী একটি করে আসন থেকে উভয়েই পদত্যাগ করেছেন। এই মুহূর্তে সেই আসন দুটি খালি অর্থাৎ সদস্যহীন ও বিধায়কশূন্য হয়ে পড়ে রয়েছে।​প্রসঙ্গত, আগামীকাল সকাল ১১টায় এই দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান কি কাউন্সিল চেম্বারেই হবে, নাকি তড়িঘড়ি তার বদলে সৈয়দ নৌসের আলি কক্ষে হবে—তা নিয়েই প্রশ্ন রয়েছে বিধানসভার অন্দরে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande