প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা' বললেন কঙ্গনা
যোধপুর, ১১ জুন (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় ১২ বছর পূর্ণ হওয়া উপলক্ষে তাঁকে ''বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা'' বললেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রনৌত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা' বললেন কঙ্গনা


যোধপুর, ১১ জুন (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় ১২ বছর পূর্ণ হওয়া উপলক্ষে তাঁকে 'বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা' বললেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রনৌত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে বলেও মন্তব্য করেন কঙ্গনা রনৌত।

বৃহস্পতিবার নিজের আসন্ন ছবি 'ভারত ভাগ্য বিধাতা'র প্রিমিয়ারে যোগ দিতে যোধপুর পৌঁছান কঙ্গনা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে তিনি বলেন, সারা বিশ্ব যখন যুদ্ধের আঁচে পুড়ছে, তখনও ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে। বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী মোদী সর্বোচ্চ রেটিং পাচ্ছেন। এটা শুধু শুরু, আগামী দশকে আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছবি সম্পর্কে কঙ্গনা জানান, দেশ গড়তে দিনরাত কাজ করে যাওয়া হাজারো সাধারণ কর্মীরাই এই ছবির অনুপ্রেরণা। ছবির টাইটেল দেওয়ার জন্য অভিনেতা জন আব্রাহামকে ধন্যবাদ জানান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি প্রিমিয়ার হলে চলে যান কঙ্গনা।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সমর্থনে প্রচারে যোধপুর এসেছিলেন কঙ্গনা। সেবার যোধপুরের পাশাপাশি বারমের ও পালিতেও প্রচার করেছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande