রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার বিজেপির
পশ্চিম মেদিনীপুর, ১১ জুন (হি. স.): রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পৌর এলাকা জুড়ে পোস্টার দিলো বিজেপি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা শ
রামজীবনপুর মিউনিসিপালিটি


পশ্চিম মেদিনীপুর, ১১ জুন (হি. স.): রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পৌর এলাকা জুড়ে পোস্টার দিলো বিজেপি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।বিজেপি নেতৃত্বের অভিযোগ, অমৃত ভারত প্রকল্পের প্রায় ১৫ লক্ষ ৪৯ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। তাদের দাবি, চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি তাঁর স্ত্রী মিঠু তেওয়ারির নামে একটি গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠীর অ্যাকাউন্টে প্রায় ৬ লক্ষ টাকা স্থানান্তর করেছেন। এছাড়াও বিভিন্ন গোষ্ঠীর নামে কোনও কাজ না করেই প্রকল্পের আরও কয়েক লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। তাদের দাবি, এই সংক্রান্ত তথ্য ও নথিপত্র তাদের হাতে রয়েছে।এই অভিযোগকে সামনে রেখেই বিজেপি কর্মীরা রামজীবনপুর পৌর এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। বিজেপির পক্ষ থেকে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। তাঁর দাবি, কোনও ধরনের দুর্নীতি হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande