‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার নির্দেশিকা জারি
কলকাতা, ১১ জুন (হি স)। রাজ্যজুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে খবর, গত ৩ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের সূত্র ধর
‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার নির্দেশিকা জারি


কলকাতা, ১১ জুন (হি স)। রাজ্যজুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে খবর, গত ৩ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের সূত্র ধরেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে একটি বিশেষ সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলার সদর দফতর এবং সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২০ জুন এই ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে।

নবান্নের প্রশাসনিক মহলের স্পষ্ট বার্তা, বাংলার গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং যে ঐতিহাসিক আইনসভাগত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়েছিল, সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande