গুঠনিতে মহিলা খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার
সিওয়ান, ১১ জুন (হি.স.) : বিহারের সিওয়ান জেলার গুঠনি থানা এলাকার দরাইলা গ্রামে এক মহিলা খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার কিনারা করেছে পুলিশ। ধৃতের নাম মুমতাজ আহমেদ। তিনি দরাইলা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়
গুঠনিতে মহিলা খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার


সিওয়ান, ১১ জুন (হি.স.) : বিহারের সিওয়ান জেলার গুঠনি থানা এলাকার দরাইলা গ্রামে এক মহিলা খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার কিনারা করেছে পুলিশ। ধৃতের নাম মুমতাজ আহমেদ। তিনি দরাইলা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজমা খাতুন নামে এক মহিলাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠেছে মুমতাজ আহমেদের বিরুদ্ধে। অভিযোগ, খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে শৈলেশ সিংয়ের ইটভাটার চিমনির পাশের একটি গর্তে দেহ লুকিয়ে রাখা হয়। পরে উপর থেকে ইট চাপা দিয়ে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হয়।

গত ১০ জুন গুঠনি থানায় মৃতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দরাইলা গ্রামের বাসিন্দা মুমতাজ আহমেদকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ও মৃতার পরিবারের মধ্যে আগে থেকেই একটি বিবাদকে কেন্দ্র করে শত্রুতার সম্পর্ক ছিল। তার জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande