অদিতি মুন্সির অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী
কলকাতা, ১১ জুন (হি.স.): রাজারহাট–গোপালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির অফিস থেকে ত্রাণ সামগ্রী এবং সাদা কাপড় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারির নেতৃত্বে দলের কর্মী-সমর্থকেরা এ দিন এলাকার
অদিতি মুন্সির অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী


কলকাতা, ১১ জুন (হি.স.): রাজারহাট–গোপালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির অফিস থেকে ত্রাণ সামগ্রী এবং সাদা কাপড় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারির নেতৃত্বে দলের কর্মী-সমর্থকেরা এ দিন এলাকার কয়েকটি পুরনো ওয়ার্ড অফিসে পৌঁছন। অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয়গুলিতে সরকারি ত্রাণসামগ্রী গচ্ছিত রাখা হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর পান তাঁরা। এরপরই তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন বিজেপি কর্মীরা। সেই ঘরে দেখা যায় বিপুল পরিমাণে ত্রিপল-সহ অন্যান্য ত্রাণ সামগ্রী রয়েছে। এর পরে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি ইন্দ্রনাথ বাগুই এর কার্যালয় থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, বিপুল পরিমাণে নথি। ঘটনাস্থল থেকেই তীব্র আক্রমণ শানান বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি । তাঁর কথায়, সাধারণ মানুষের করের টাকায় কেনা ত্রাণসামগ্রী মানুষের হাতে পৌঁছনোর কথা ছিল । অথচ তা তালাবন্ধ ঘরে লুকিয়ে রাখা হয়েছে । এটা শুধু অনৈতিক নয়, জনগণের সঙ্গে প্রতারণা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande