সই জাল মামলায় অভিষেককে সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
কলকাতা, ১১ জুন (হি স)। তৃণমূল বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবারই সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সূত্রে খবর, বিকেল চারটে নাগাদ কলকাতায় ফিরে সন্ধ্যা ছ’টার মধ্যে ভবানী ভবনে সিআইডি
সই জাল মামলায় অভিষেককে সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার নির্দেশ হাইকোর্টের


কলকাতা, ১১ জুন (হি স)। তৃণমূল বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবারই সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

তৃণমূল সূত্রে খবর, বিকেল চারটে নাগাদ কলকাতায় ফিরে সন্ধ্যা ছ’টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দফতরে যাবেন তিনি।

দু’সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির মধ্যবর্তী সময়ে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের এই নির্দেশে অভিষেক আপাতত স্বস্তি পেলেও এ দিনই তাঁর অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিধায়কদের সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি রক্ষাকবচের আবেদনের তীব্র বিরোধিতা করে সিআইডি। আদালতে তদন্তকারীরা দাবি করেন, অভিষেকের পাঠানো রেজোলিউশনে থাকা বিধায়কদের সই ভুয়ো ছিল। বহু বিধায়ক সেদিন উপস্থিতই ছিলেন না।

প্রাথমিকভাবে এই অপরাধে অভিষেকের যোগ মিলেছে দাবি করে রাজ্য গোয়েন্দা সংস্থা প্রশ্ন তুলেছে, হেফাজতে না নিলে তদন্ত কীভাবে হবে?

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ দিল্লি থেকে ফিরছেন অভিষেক। সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে সিআইডি দফতর ভবানী ভবনে হাজির হতে হবে। তদন্তের প্রয়োজনে তদন্তকারী সংস্থা আইন মেনে পদক্ষেপ করতে পারবে।

আদালতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, “অভিষেক বন্দোপাধ্যায় প্রথমে সাক্ষী হলেও এখন সই জাল কাণ্ডে অন্যতম অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। অভিষেকের আইনজীবী জানান, পুলিশ গ্রেফতার না-করলে তাঁর মক্কেল হাজিরা দেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande