সি এস আর ফান্ড ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ বললেন নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী
কলকাতা, ১১ জুন (হি. স.) : বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতা ছাড়া এ রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কেন্দ্র বা রাজ্য সরকারের একক প্রচেষ্টার মাধ্যমে তা সর্বাঙ্গসুন্দর করে গড়ে তোলার পরিকল্পনা রূপায়ন করা অসম্ভব বলেই অভিমত নতুন ম
ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান অফিসে


কলকাতা, ১১ জুন (হি. স.) : বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতা ছাড়া এ রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কেন্দ্র বা রাজ্য সরকারের একক প্রচেষ্টার মাধ্যমে তা সর্বাঙ্গসুন্দর করে গড়ে তোলার পরিকল্পনা রূপায়ন করা অসম্ভব বলেই অভিমত নতুন মন্ত্রীর। ডা. ইন্দ্রনীল খান বৃহস্পতিবার নব মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে তা জানিয়েছেন।

​তিনি এই প্রসঙ্গে বলেন, সি এস আর ফান্ড দরকার। অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খাতে অর্থ বরাদ্দ করে থাকে বিভিন্ন বেসরকারি সংস্থা। এই অর্থ সাহায্যের সুবাদেই সামাজিক কল্যাণের সঙ্গে যুবকল্যাণ ও ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনা সম্ভব।

​প্রথম দিনে দায়িত্বভার গ্রহণের পর এদিন সাংবাদিকদের সঙ্গে মিলিত হন তিনি। পেশায় চিকিৎসক হলেও খেলার প্রতি তাঁর রয়েছে গভীর টান। নিজ দফতরের তরফেও তাঁর অনেক ভাবনাচিন্তা রয়েছে। অ্যাডভেঞ্চার স্পোর্টসকেও সমান গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি মনে করেন, শুধুমাত্র ফুটবল ও ক্রিকেট নয়, টেবিল টেনিস এবং অন্যান্য খেলা তথা ইভেন্টকেও সমান গ্রহণযোগ্যতার দৃষ্টিতে এগিয়ে নিয়ে যেতে হবে; আর এজন্য প্রয়োজন পরিকাঠামো উন্নয়ন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande