কংগ্রেস ও তৃণমূলের একত্রীকরণের জল্পনা ওড়ালেন কীর্তি আজাদ
নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): কংগ্রেস ও তৃণমূলের একত্রীকরণের জল্পনা উড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকের মাঝেই তৃণমূল-কংগ্রেসের সংযুক্তিকরণের জল্পনা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার তৃণম
কংগ্রেস ও তৃণমূলের একত্রীকরণের জল্পনা ওড়ালেন কীর্তি আজাদ


নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): কংগ্রেস ও তৃণমূলের একত্রীকরণের জল্পনা উড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকের মাঝেই তৃণমূল-কংগ্রেসের সংযুক্তিকরণের জল্পনা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, এখন বিজেপি খবর সরবরাহ করে, আর সংবাদমাধ্যম তা প্রচার করে। কংগ্রেস ও তৃণমূলের কোনও রকম সংযুক্তিকরণের প্রশ্নই ওঠে না। আমরা অবশ্যই একসঙ্গে থাকব, ঠিক যেভাবে একটি জোটের শরিকরা থাকে। আমরা সেইভাবেই নির্বাচনে লড়াই করব। তারা (বিজেপি) এই ধরনের প্রচার চালাচ্ছে। কারণ তারা চায় আমাদের সাংসদরা এটা শুনুক এবং ভাবুক, 'সংযুক্তিকরণ হতে চলেছে।' কিন্তু এই ধরণের কোনও ব্যাপারই নেই।

তৃণমূল থেকে সুস্মিতা দেবের পদত্যাগের বিষয়ে কীর্তি আজাদ বলেন, তিনি (সুস্মিতা) জানেন যে, তিনি রাজ্যসভার সাংসদ হতে পারবেন না। তিনি একজন ভালো মানুষ, কিন্তু কারোর কিছু করার আছে কি? কিছু মানুষের ক্ষমতায় থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকে, আর সেই কারণেই তাঁরা এই ধরনের চেষ্টা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande