চলে গেলেন তামিল সিনেমার কিংবদন্তি ভারতীরাজা, বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
চেন্নাই, ১১ জুন (হি. স.) : তামিল চলচ্চিত্রের এক যুগের অবসান হলো। বুধবার বার্ধক্যজনিত অসুস্থতায় প্রয়াত হলেন কিংবদন্তি পরিচালক ও অভিনেতা ভারতীরাজা। বয়স হয়েছিল ৮৪ বছর। বৃহস্পতিবার বিকেলে তাঁর জন্মস্থান থেনি জেলাতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃ
চলে গেলেন তামিল সিনেমার কিংবদন্তি ভারতীরাজা, বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য


চেন্নাই, ১১ জুন (হি. স.) : তামিল চলচ্চিত্রের এক যুগের অবসান হলো। বুধবার বার্ধক্যজনিত অসুস্থতায় প্রয়াত হলেন কিংবদন্তি পরিচালক ও অভিনেতা ভারতীরাজা। বয়স হয়েছিল ৮৪ বছর। বৃহস্পতিবার বিকেলে তাঁর জন্মস্থান থেনি জেলাতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

চেন্নাইয়ের নীলাঙ্গারাইয়ে তাঁর বাড়িতে বুধবার সারাদিন ধরে মানুষের ঢল নামে। সিনেমা জগতের বিশিষ্টজন থেকে রাজনৈতিক নেতা — সকলেই এলেন শেষ শ্রদ্ধা জানাতে। রাত নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য দর্শনের সুযোগ রাখা হয়েছিল। এরপর পরিবারের তরফে জানানো হয়, থেনিতেই হবে চিরবিদায়ের অনুষ্ঠান।

রাতেই মরদেহ নিয়ে রওনা হয় থেনির উদ্দেশে। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টা নাগাদ দেবদানপট্টির কাছে ঘাট রোড এলাকায় তাঁর ফার্মহাউসে পৌঁছায়। সেখানে এখন ধর্মীয় আচার পালন হয়।

তাঁর জন্মভূমিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শেষ দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। পরিস্থিতি সামলাতে ফার্মহাউস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় আগেই জানিয়েছিলেন, ভারতীরাজার শেষযাত্রা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। সেইভাবেই আজ বিকেলে থেনিতে শেষকৃত্য সম্পন্ন হবে।।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande