
পাটনা, ১১ জুন (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে কটাক্ষ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর কথায়, সম্রাট নির্বাচিত নন, বেছে নেওয়া অর্থাৎ মনোনীত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেন, বিহারে অযোগ্য সরকার চলছে; রাজ্যে কর্মসংস্থানের অভাব, মুদ্রাস্ফীতি চরমে, গরিব আরও গরিব হচ্ছে আর ধনীরা আরও ধনী হচ্ছে। সরকারের কোষাগারে কোনও অর্থ অবশিষ্ট নেই। এই সরকার কীভাবে জরুরি পদক্ষেপের আশ্রয় নিচ্ছে, তা আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলাম।
তেজস্বী আরও বলেন, এত সব কেলেঙ্কারি সত্ত্বেও এখনও পর্যন্ত একজনও আধিকারিক বা মন্ত্রী ধরা পড়েননি। আমি আগেই বলেছিলাম সম্রাট চৌধুরী দায়িত্ব নেওয়ার পর 'এনকাউন্টার'-এর ঘটনা ঘটাবেন; তিনি নির্দিষ্ট সম্প্রদায় ও জাতগোষ্ঠীকে নিশানা করবেন। আপনি 'নির্বাচিত' মুখ্যমন্ত্রী নন, বরং 'মনোনীত' মুখ্যমন্ত্রী। তিনি কোনও রূপরেখা বা ভিশনই পেশ করেননি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ