কমিউনিটি ওয়ান-এর উদ্যোগে হাফলঙে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি
হাফলং (অসম), ১১ জুন (হি.স.) : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আজ বৃহস্পতিবার হাফলং শহরে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কমিউনিটি ওয়ান। সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দ
হাফলঙে বৃক্ষরোপণ কর্মসূচি


হাফলং (অসম), ১১ জুন (হি.স.) : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আজ বৃহস্পতিবার হাফলং শহরে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কমিউনিটি ওয়ান।

সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। হাফলং শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন নির্বাচিত স্থানে নানা ধরনের প্রজাতির চারা গাছ রোপণ করা হয়েছে।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য, সবুজ আচ্ছাদন বৃদ্ধি, পরিবেশের অবক্ষয় রোধ এবং প্রকৃতি সংরক্ষণে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচির শেষে উপস্থিত স্বেচ্ছাসেবী ও অংশগ্রহণকারীরা হাফলংকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অনুপকুমার বিশ্বাস, রজতকান্তি নাথ, আশিস দত্ত, আশিস দে, উত্তম দে, শ্যামল নন্দী, রানা চন্দ, বিপ্লব দেব প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande