ভুয়ো সেনা আধিকারিক সেজে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার দুই
ফরিদাবাদ, ১১ জুন (হি.স.): ভুয়ো সেনা আধিকারিক সেজে এক কারখানা মালিকের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে সাইবার থানার সেন্ট্রাল টিম। বৃহস্পতিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম
ভুয়ো সেনা আধিকারিক সেজে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার দুই


ফরিদাবাদ, ১১ জুন (হি.স.): ভুয়ো সেনা আধিকারিক সেজে এক কারখানা মালিকের কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে সাইবার থানার সেন্ট্রাল টিম। বৃহস্পতিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ভিকেশ কুমার এবং প্রমোদ কুমার। দু’জনেই গাজিয়াবাদের বাসিন্দা। পরে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরিদাবাদের সেক্টর-৩৭ এলাকার এক বাসিন্দার ‘টিপিএল ডিজাইনার্স ওয়্যার’ নামে গৃহসজ্জার সামগ্রীর একটি কারখানা রয়েছে। গত ২ এপ্রিল তাঁর কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক পরিচয় দিয়ে পণ্য সরবরাহের জন্য একটি অর্ডার পাঠায়।

অভিযোগ, প্রতারক প্রথমে কারখানার মালিককে পণ্য সরবরাহে রাজি করায়। পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই এবং অন্যান্য অজুহাত দেখিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলে। প্রতারকের কথায় বিশ্বাস করে অভিযোগকারী মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৬২০ টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরে সন্দেহ হওয়ায় নথি যাচাই করে জানা যায়, পারচেজ অর্ডার-সহ সমস্ত কাগজপত্রই ভুয়ো। এরপর অভিযোগের ভিত্তিতে সেন্ট্রাল সাইবার থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ধৃত দুই অভিযুক্ত কাছাকাছি এলাকাতেই থাকেন। প্রমোদ কুমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক, আর ভিকেশ প্রমোদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তা অন্য এক ব্যক্তির কাছে ব্যবহার করার জন্য পৌঁছে দিয়েছিল। ওই অ্যাকাউন্টে প্রতারণার ১ লক্ষ ৫৭ হাজার ৮২৫ টাকা জমা পড়েছিল। জানা গিয়েছে, প্রমোদ গাজিয়াবাদের একটি বেসরকারি স্কুলে সাফাইকর্মী হিসেবে কাজ করেন। অন্যদিকে, ভিকেশ একটি হোটেলে ওয়েটারের কাজ করতেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande