নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে বৈঠক আরামবাগের বিধায়কের
হুগলি , ১১ জুন(হি. স.): হুগলি জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিংয়ের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। আরামবাগে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার আইনশৃঙ্খলা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রশাসনিক বিভিন্ন বি
পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিধায়ক হেমন্ত বাগের


হুগলি , ১১ জুন(হি. স.): হুগলি জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিংয়ের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। আরামবাগে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার আইনশৃঙ্খলা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিধায়ক হেমন্ত বাগ জানান, আরামবাগ মহকুমায় শান্তি বজায় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। এলাকার বিভিন্ন সমস্যা ও জনস্বার্থ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তাঁর কথায়, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকাটা জরুরি। আরামবাগের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হবে।

নতুন পুলিশ সুপারের সঙ্গে এই বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande