পাটনার পথ দুর্ঘটনায় তিন পুলিশ আধিকারিক–সহ মৃত ৪
পাটনা, ১২ জুন ( হি.স.): বিহারের পাটনায় ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, বেগুসরাই জেলার সাহেবপুর কামাল থানার অন্তর্গত এলাকায়। একটি নিয়ন্ত্রণহীন গাড়ি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারায় মৃত্যু হয় মাধেপুরার তিন পুলিশ আধিকারিক সহ
পাটনার পথ দুর্ঘটনায় তিন পুলিশ আধিকারিক–সহ মৃত ৪


পাটনা, ১২ জুন ( হি.স.): বিহারের পাটনায় ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, বেগুসরাই জেলার সাহেবপুর কামাল থানার অন্তর্গত এলাকায়। একটি নিয়ন্ত্রণহীন গাড়ি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারায় মৃত্যু হয় মাধেপুরার তিন পুলিশ আধিকারিক সহ চারজনের। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে প্রথমজন রতওয়ারা থানার পুলিশ আধিকারিক সজন কুমার, আরা থানার পুলিশ আধিকারিক অমরেন্দ্র জ্ঞানেন্দ্র এবং বেলারী থানার পুলিশ আধিকারিক নীরজ কুমার এবং চালক জ্যোতিষ কুমার।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত তিন পুলিশ আধিকারিক দুদিনের একটি বিশেষ প্রশিক্ষণ শেষ করে বৃহস্পতিবার মাধেপুরার উদ্দেশে যাচ্ছিলেন। বেগুসরাইয়ের কামালের কাছে ঘটে দুর্ঘটনাটি। আচমকা তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande