
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : আসন্ন বার্ষিক অমরনাথ যাত্রার নিরাপত্তা ও কার্যক্রম-সংক্রান্ত প্রস্তুতির পর্যালোচনা করতে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। এ বছর অমরনাথ যাত্রা শুরু হবে ৩ জুলাই।
অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে এদিনের উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এছাড়াও উপস্থিত ছিলেন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি-র মহাপরিচালকরা। উপস্থিত ছিলেন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ