(আপডেট) অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করলেন অমিত শাহ
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): আসন্ন বার্ষিক অমরনাথ যাত্রার প্রস্তুতি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যেক তীর্থযাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে
অমরনাথ যাত্রার প্রস্তুতিপর্বে বৈঠক ডাকলেন অমিত শাহ


নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): আসন্ন বার্ষিক অমরনাথ যাত্রার প্রস্তুতি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যেক তীর্থযাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে এদিনের উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এছাড়াও উপস্থিত ছিলেন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি-র মহাপরিচালকরা। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত সতর্কতা বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে অমরনাথ যাত্রা চলাকালীন তীর্থযাত্রীদের নিরাপত্তা, পথ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, চিকিৎসা সুবিধা, যান চলাচল ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় পর্যালোচনা করা হয়।

প্রসঙ্গত, এই অমরনাথ যাত্রায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী অংশ নেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের মূল লক্ষ্য দেশ- বিদেশ থেকে আসা সমস্ত ভক্তদের একটি সুরক্ষিত ও নির্বিঘ্ন যাত্রার অভিজ্ঞতা প্রদান করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande