নিবরা ফ্লাইওভারের মুখে চার গাড়ির সংঘর্ষ, আহত একাধিক
হাওড়া, ১২ জুন (হি. স.):-১১৭ নম্বর জাতীয় সড়কের নিবরা ফ্লাইওভারের ওঠার মুখে শুক্রবার একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় চারটি গাড়ি পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু
ভয়াবহ দুর্ঘটনা


হাওড়া, ১২ জুন (হি. স.):-১১৭ নম্বর জাতীয় সড়কের নিবরা ফ্লাইওভারের ওঠার মুখে শুক্রবার একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় চারটি গাড়ি পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা আরও তিনটি গাড়ি একের পর এক ধাক্কা মারে। ফলে শৃঙ্খলাবদ্ধ সংঘর্ষের সৃষ্টি হয়। দুর্ঘটনায় মাঝখানে থাকা একটি প্রাইভেট কার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তার ভিতরে আটকে পড়েন চালক-সহ দুই যাত্রী।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোনা ট্রাফিক গার্ড এবং ডোমজুড় থানার পুলিশ। উদ্ধারকার্যে নেমে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের গাড়ি থেকে বের করে আনেন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি গাড়ি হঠাৎ রাস্তার উপর দাঁড়িয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হোক।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande