বাংলার বাড়ি’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রাক্তন বিডিওর বিরুদ্ধে থানায় এফআইআর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির
শান্তিপুর, ১২ জুন (হি. স.) : শান্তিপুর ব্লকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি, স্বজনপোষণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৎকালীন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) সন্দীপ ঘোষের ব
প্রাক্তন বিডিও বিরুদ্ধে অভিযোগ


শান্তিপুর, ১২ জুন (হি. স.) : শান্তিপুর ব্লকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি, স্বজনপোষণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৎকালীন ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) সন্দীপ ঘোষের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী।অভিযোগে বলা হয়েছে, শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে প্রভাব খাটিয়ে নিজের পছন্দের ব্যক্তিদের প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে প্রাক্তন বিডিওর বিরুদ্ধে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, এই অনিয়ম ও স্বজনপোষণের মূল দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট আধিকারিক।প্রমাণ হিসেবে ২০ জন সুবিধাভোগীর একটি তালিকাও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর ক্লাস্টার কমিটির বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এবং রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়েছে।শুক্রবার অভিযোগের প্রতিলিপি নদিয়ার জেলা শাসক এবং বর্তমান বিডিওর কাছেও পাঠানো হয়েছে। যদিও অভিযুক্ত প্রাক্তন বিডিওর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শান্তিপুর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande