
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): শুক্রবার দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল থেকে ছুটি পেলেন ধর্মগুরু দলাই লামা। গত ৮ জুন ওই হাসপাতালে তাঁর বাম হাঁটুতে সফল প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়। দলাই লামার সমাজ মাধ্যমে শেয়ার করা চিকিৎসা সংক্রান্ত তথ্য অনুযায়ী, এই সপ্তাহের শুরুতে সফলভাবে বাম হাঁটুতে অস্ত্রোপচারের পর শুক্রবার সকালে দালাই লামাকে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের বরিষ্ঠ চিকিৎসক ড. রাজেশ মালহোত্রা জানান, ধর্মগুরু ৮ জুন দিল্লিতে অস্ত্রোপচার করিয়েছেন এবং তাঁর পুরো চিকিৎসা চলাকালীন তিনি স্থিতিশীল ছিলেন। এখনও স্থিতিশীল আছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ