
ঢাকা ও কলকাতা, ১২ জুন (হি.স.) : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে যান। তিনি পেট্রাপোলের সুসংহত চেকপোস্ট পরিদর্শন করেন। পথে বিভিন্ন পরিকাঠামোও তিনি পরিদর্শন করেন।
বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের তরফে এদিন সমাজ মাধ্যমে জানানো হয়েছে, হাই কমিশনার -ডেজিগনেট দীনেশ ত্রিবেদী এবং মিনাল ত্রিবেদীকে বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা। হাই কমিশনার ডেজিগনেট আজ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, যেখানে তাঁকে অভ্যর্থনা জানান ডেপুটি হাই কমিশনার পবন বঢ়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ