খাল দখলমুক্ত ও সংস্কারের দাবিতে হাসনাবাদে বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
হাসনাবাদ, ১২ জুন (হি. স.) : শুক্রবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে খাল দখলমুক্ত করা এবং খাল সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা। অভিযোগ, ভাঙার খাল দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় ক
বিক্ষোভ কৃষকদের


হাসনাবাদ, ১২ জুন (হি. স.) : শুক্রবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে খাল দখলমুক্ত করা এবং খাল সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা। অভিযোগ, ভাঙার খাল দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় কয়েক হাজার বিঘা কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং প্রায় ১৫ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন।বিক্ষোভকারীদের দাবি, একসময় ভাঙার খালই ছিল এলাকার প্রধান নিকাশি ব্যবস্থা। অতিবৃষ্টি হলে এই খাল দিয়ে জমির অতিরিক্ত জল বেরিয়ে যেত। কিন্তু ধীরে ধীরে খালের চর দখল করে বাড়ি নির্মাণ এবং খাল বন্ধ করে মাছের ভেড়ি তৈরি হওয়ায় জলনিকাশির পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে বর্ষার সময় কৃষিজমিতে দীর্ঘদিন জল জমে থাকে এবং বহু জমি অনাবাদি হয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, বাম আমল থেকে খাল দখল শুরু হলেও তৃণমূল সরকারের আমলে তা আরও বেড়েছে। বিষয়টি নিয়ে বহুবার প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। বিক্ষোভকারীরা অবিলম্বে বেআইনি দখল উচ্ছেদ, খাল সংস্কার এবং জলনিকাশির সুবিধার্থে সুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande