পদ্মশ্রী পণ্ডিত রনু মজুমদারের পরিচালনায় চন্দননগরে আয়োজিত হবে রাহুল দেব বর্মনের স্মরণে “ফরএভার পঞ্চম – পর্ব ৫“
হুগলি, ১২ জুন (হি.স.): সুরকার রাহুল দেব বর্মনের (আর.ডি. বর্মন) কালজয়ী সৃষ্টিকে সম্মান জানাতে হুগলির চন্দননগরের রবীন্দ্র ভবনে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান , ফরএভার পঞ্চম – পর্ব ৫। অনুষ্ঠানটি হবে আগামী রবিবার সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানের

 
পণ্ডিত রনু মজুমদার


পণ্ডিত রনু মজুমদার ও আর.ডি. বর্মন 

পণ্ডিত রনু মজুমদার ও আর.ডি. বর্মন 
 
হুগলি, ১২ জুন (হি.স.): সুরকার রাহুল দেব বর্মনের (আর.ডি. বর্মন) কালজয়ী সৃষ্টিকে সম্মান জানাতে হুগলির চন্দননগরের রবীন্দ্র ভবনে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান , ফরএভার পঞ্চম – পর্ব ৫। অনুষ্ঠানটি হবে আগামী রবিবার সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানের মূল ভাবনা ক্লাসিক্যাল নোটস উইথ রক টিউন। শাস্ত্রীয় ও আধুনিক শৈলীর মেলবন্ধনে হবে বর্ণাঢ্য সন্ধ্যা। পদ্মশ্রী পণ্ডিত রনু মজুমদারের নেতৃত্বে আয়োজিত হবে এই সঙ্গীতানুষ্ঠান।

মঞ্চে পণ্ডিত রনু মজুমদারের সঙ্গে সঙ্গত করবেন প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত তন্ময় বোস, ট্রাম্পেট বাদক কিশোর সোধা, স্যাক্সোফোন বাদক রাজ সোধা এবং সেতার বাদক রাহুল চ্যাটার্জি এবং কলকাতার শীর্ষস্থানীয় একঝাঁক মিউজিশিয়ান। সংগীতশিল্পীদের উপস্থাপনায় রাহুল দেব বর্মনের বহু জনপ্রিয় সুর পরিবেশিত হবে নতুন আঙ্গিকে । চন্দননগরের রবীন্দ্র ভবনে আয়োজিত হতে চলা এই সঙ্গীতানুষ্ঠানটি সকল সঙ্গীতপ্রেমীদের মনে জায়গা করে নেবে, তেমনই আশা রাখছেন অনুষ্ঠানের আয়োজকরা ।

উল্লেখ্য, পণ্ডিত রনু মজুমদার স্বয়ং আর.ডি. বর্মনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ১৯৮১ সালে আর. ডি. বর্মনের সহযোগিতায় বলিউডে রনু মজুমদারের যাত্রা শুরু হয়। সুরকারের জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সঙ্গীত দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন পণ্ডিত রনু মজুমদার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande