কেন্দ্রীয় সরকারের সুশাসনের এক যুগ, প্রদর্শনীর উদ্বোধন
কলকাতা, ১২ জুন (হি. স.) : ১২ বছর কেন্দ্রীয় সরকারের সুশাসন নিয়ে শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রদর্শনীতে উনার সমস্ত জনহিতকর, জনকল্যাণমূলক কাজ—যা
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ জুন (হি. স.) : ১২ বছর কেন্দ্রীয় সরকারের সুশাসন নিয়ে শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বলেন, এই প্রদর্শনীতে উনার সমস্ত জনহিতকর, জনকল্যাণমূলক কাজ—যা বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, তার সবটা দিতে গেলে আমাদের বড় মাঠে যেতে হবে। আমরা যদি রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদান এবং কৃতিত্বকে সামনে তুলে ধরি, তাহলে দেখবেন অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ”উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি ভারতবর্ষে করেছেন—সেটা পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে, রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো হতে পারে।

এগুলো তো অসংখ্য, অসংখ্য উদাহরণ আছে। এর বাইরেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, তাকে প্রকৃতপক্ষে কার্যকর করার কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande