ওমান উপকূলে হামলার পর ভারতীয় নাবিক ও পরিবারদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : ওমান উপকূলের কাছে পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সেত্তেবেলো’-তে ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতীয় নাবিক এবং তাঁদের পরিবারের তাৎক্ষণিক সহায়তার জন্য ২৪ ঘণ্টা সক্রিয় হেল্পলাইন নম্বর চালু করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার
ওমান উপকূলে হামলার পর ভারতীয় নাবিক ও পরিবারদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু


নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : ওমান উপকূলের কাছে পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সেত্তেবেলো’-তে ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতীয় নাবিক এবং তাঁদের পরিবারের তাৎক্ষণিক সহায়তার জন্য ২৪ ঘণ্টা সক্রিয় হেল্পলাইন নম্বর চালু করল কেন্দ্রীয় সরকার।

শুক্রবার কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সহায়তার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

হোয়াটস্যাপ কল (এম এম ডি এ সি): +৯১ ৮৬৫৭৫৪৯৭৬০,

বিকল্প নম্বর: +৯১ ২২২২৬১৩৬০৬, +৯১ ৮৬৫৭৫৪৯৭৫২,

অভিযোগ নিষ্পত্তি টোল-ফ্রি (দেশীয়): ১৮০০-৮৮৯-৭৭৬৮,

আন্তর্জাতিক টোল-ফ্রি নম্বর: +১-৮৮৮-৯৮৮-০২৫৬,

এবং অভিযোগ নিষ্পত্তি হোয়াটস্যাপ কল: +৯১ ৮৬৫৫৮৫৬৮৩০।

এদিন মন্ত্রক জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (ডিজিএস )-এর মাধ্যমে হরমুজ প্রণালী, ওমান উপসাগর এবং সংলগ্ন সংবেদনশীল সামুদ্রিক অঞ্চলের পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।

গত ১০ জুন ওমানের সোহার থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে থাকা ‘এমটি সেত্তেবেলো’ জাহাজে এই হামলা হয়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জন ভারতীয়। ঘটনায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, বাকিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সংকটপূর্ণ সামুদ্রিক অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। পাশাপাশি শিপিং কোম্পানি ও অপারেটরদের নিরাপত্তা বিধি কঠোরভাবে মানার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার স্পষ্ট করেছে, ভূ-রাজনৈতিক অস্থিরতার এই পরিস্থিতিতে ভারত নাবিক ও তাঁদের পরিবারের পাশে রয়েছে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande