গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে সস্ত্রীক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
কলকাতা, ১২ জুন (হি. স. ) : গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তিনি। বউবাজার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০২ নম্বর ধারায় এফআইআর হয়েছিল। সেই নিরিখে আগাম জামি
ইন্দ্রনীল সেন


কলকাতা, ১২ জুন (হি. স. ) : গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তিনি। বউবাজার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০২ নম্বর ধারায় এফআইআর হয়েছিল। সেই নিরিখে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন সঙ্গীতশিল্পী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন।

অভিযোগ, দুর্গাপুজো নিয়ে বেআইনি ভাবে ব্যবসা করেছিলেন ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী। তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেন জনৈক জয়দীপ মুখোপাধ্যায়। সেই অভিযোগেই এফআইআর রুজু করে বউবাজার থানার পুলিশ। শুক্রবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৭ জুন শুনানির সম্ভাবনা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande