নন্দীগ্রামে ধৃত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
পূর্ব মেদিনীপুর, ১২ জুন (হি. স. ) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘গড়’ নন্দীগ্রামেও হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতাকে শুক্রবার টি শার্ট, হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ। রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রাম কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল
নন্দীগ্রামে ধৃত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ


পূর্ব মেদিনীপুর, ১২ জুন (হি. স. ) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘গড়’ নন্দীগ্রামেও হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতাকে শুক্রবার টি শার্ট, হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ।

রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রাম কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। সোমবার হলদিয়া আদলতে হাজির করানো হলে বিচারক অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতকে নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় যায়। তবে ধৃতের পরনে ছিল সেই হাফ প্যান্ট।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসাবাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ির খুনের ঘটনায় নাম জড়ায় ওই তৃণমূল নেতার।

তা ছাড়াও ২০২২ সালে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে আব্দুলের।

তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীদের মারধরের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে আব্দুলের বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande