দু'দিনের উত্তরাখণ্ড সফরে রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দিনের সফরে শুক্রবার উত্তরাখণ্ডে পৌঁছেছেন। রাষ্ট্রপতির উত্তরাখণ্ড সফরকে ঘিরে দেহরাদূনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন জলিগ্রান্ট বিমানবন্দরে রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সি
দু'দিনের উত্তরাখণ্ড সফরে রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দিনের সফরে শুক্রবার উত্তরাখণ্ডে পৌঁছেছেন। রাষ্ট্রপতির উত্তরাখণ্ড সফরকে ঘিরে দেহরাদূনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন জলিগ্রান্ট বিমানবন্দরে রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মন্ত্রী মদন কৌশিক, মুখ্য সচিব আনন্দ বর্ধন এবং পুলিশের ডিজি দীপম শেঠ তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতির এদিন দেহরাদূনের 'রাষ্ট্রপতি নিকেতন' পরিদর্শনের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। সেখানে রাষ্ট্রপতি আশিয়ানা চত্বরে ১৩২ একরের ওপর বিশাল এলাকায় গড়ে ওঠা অত্যাধুনিক 'রাষ্ট্রপতি উদ্যান'-এর নির্মাণ ও উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার ইন্ডিয়ান মিলিটারি একাডেমি (আইএমএ)-র পাসিং আউট প্যারেডে যোগ দেবেন। দেহরাদূনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে শনিবার আয়োজিত হতে চলা স্প্রিং টার্ম ২০২৬-এর পাসিং আউট প্যারেডে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও প্যারেড পরিদর্শন করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande