পদত্যাগ করলেন সোনামুখী পুরসভার চেয়ারম্যান
বাঁকুড়া, ১২ জুন (হি. স. ) : আরও এক পুরসভার দায়িত্ব থেকে সরে গেলেন পুরপ্রধান। পদত্যাগ করলেন বাঁকুড়ার সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায়। শুক্রবার সকালে বিষ্ণুপুরের মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। পুর আইন অনুযায়ী, পদত্যাগ
পদত্যাগ করলেন সোনামুখী পুরসভার চেয়ারম্যান


বাঁকুড়া, ১২ জুন (হি. স. ) : আরও এক পুরসভার দায়িত্ব থেকে সরে গেলেন পুরপ্রধান। পদত্যাগ করলেন বাঁকুড়ার সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায়।

শুক্রবার সকালে বিষ্ণুপুরের মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি।

পুর আইন অনুযায়ী, পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন পুরসভার বোর্ড অফ কাউন্সিলের কাছেও। তবে কাউন্সিলর পদ থেকে এখনই সরছেন না বলে জানিয়েছেন সন্তোষবাবু।

রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করার পরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যানেরা পদ ছাড়ছেন। পদত্যাগী পুরপ্রধানদের মধ্যে অনেকে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই তালিকায় নয়া সংযোজন সোনামুখী পুরসভা।

সেখানকার পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায় ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণ এবং মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

যদিও তৃণমূলের একাংশের মত, বিধানসভা ভোটে ভরাডুবির পর অন্য পুরপ্রধানেরা যে কারণে পদ ছাড়ছেন, সন্তোষবাবুও সে কারণেই পদ ছাড়লেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande