
জয়পুর, ১২ জুন ( হি.স.): ফের আবহাওয়ায় বদল রাজস্থানে। শুক্রবার আবহাওয়া দফতর রাজ্যের ২০টি জেলায় জারি করল কমলা সতর্কতা। শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শ্রীগঙ্গানগর, হনুমানগড়, বিকানের , কোটপুতলি-বেহরোর সহ বেশ কিছু এলাকায় ছিল মেঘলা আকাশ, সঙ্গে চলে ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি ।
এদিন আবহাওয়া দফতরের তরফে আরও জানায়, রাজ্যের উষ্ণতম স্থান জয়সলমের। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শ্রীগঙ্গানগরে পারদ ছুঁয়েছে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি। চুরুর তাপমাত্রা ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । জয়পুর, আজমের, কোটা এবং যোধপুরের বেশ কিছু এলাকায় আর্দ্রতাজনিত কারণে রয়েছে অস্বস্তিজনক আবহাওয়া। এদিন সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার এবং সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক