‘এক মাসেই ডবল ইঞ্জিনের স্বাদ পাচ্ছেন বাংলার মানুষ’, দাবি শুভেন্দুর
কলকাতা, ১২ জুন (হি. স.) : রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত নতুন বিজেপি সরকারের বয়স মাত্র এক মাস ছুঁয়েছে। আর এই স্বল্প সময়ের মধ্যেই রাজ্যের মানুষ কেন্দ্রের ও রাজ্যের সমমনোভাবাপন্ন ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল পেতে শুরু করেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ জুন (হি. স.) : রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত নতুন বিজেপি সরকারের বয়স মাত্র এক মাস ছুঁয়েছে। আর এই স্বল্প সময়ের মধ্যেই রাজ্যের মানুষ কেন্দ্রের ও রাজ্যের সমমনোভাবাপন্ন ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল পেতে শুরু করেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে আমাদের সরকারের মাত্র এক মাস হয়েছে। আর এর মধ্যেই বাংলার সাধারণ মানুষ ডবল ইঞ্জিন সরকারের আসল স্বাদ পেয়ে গিয়েছেন। চলতি অর্থবর্ষ, যা আগামী ২০২৭ সালের মার্চ মাসে শেষ হবে, তার মধ্যে রাজ্যের সিংহভাগ মানুষই এই ডবল ইঞ্জিন সরকারের কাজের প্রচারক হয়ে যাবেন। তখন আমাদের আর নতুন করে নিজেদের কাজের ঢাক পিটিয়ে প্রচার করতে হবে না, সাধারণ মানুষই আমাদের হয়ে কথা বলবেন।

বিগত তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যে আটকে রাখা হয়েছিল, নতুন সরকার ক্ষমতায় এসেই সেগুলি দ্রুততার সঙ্গে চালু করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি খতিয়ান দিয়ে বলেন, রাজ্যে ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যেই ১ কোটিরও বেশি মানুষকে নিখরচায় চিকিৎসার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে।

এছাড়া নতুন ‘ভারতীয় ন্যায় সংহিতা’ ও থমকে থাকা ‘জনগণনা’র কাজ - যা যা আগের সরকার স্রেফ রাজনৈতিক স্বার্থে রাজ্যে আটকে রেখে দিয়েছিল, আমাদের সরকার তা পুরোদমে চালু করে দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande