ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা, দাবি শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১২ জুন (হি স)। ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা! ‘বাংলায় টাটাকে নিয়ে আসব’, শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ফের হুগলির সিঙ্গুরেই টাটা গোষ্ঠী কোনও বিনিয়োগ করবে কিনা, তা নিয়ে স্পষ্ট ক
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ জুন (হি স)। ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা! ‘বাংলায় টাটাকে নিয়ে আসব’, শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তবে ফের হুগলির সিঙ্গুরেই টাটা গোষ্ঠী কোনও বিনিয়োগ করবে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল সেখানকার মাটির প্রকৃতির পরিবর্তন হয়েছে। মিশে রয়েছে রড়, সিমেন্ট। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গিয়েছে। আমি প্রস্তাবগুলো খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি।”

তিনি বলেন, সিপিএমের মতো গুলি চালিয়ে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লাল ফিতার ফাইলে অনুমোদন আটকে রেখে নয়, মানুষ এখন নিজেই ন্যায্য মূল্যে শিল্পের জন্য জমি দিতে এগিয়ে আসছেন।

এদিন সিঙ্গুরে টাটা–কে ফেরানো থেকে শুরু করে বিগত তৃণমূল সরকারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন-এর খরচ নিয়ে সিবিআই বা উচ্চপর্যায়ের তদন্তের হুঁশিয়ারি দেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande