
কলকাতা, ১২ জুন (হি. স.) : “নরেন্দ্র মোদী অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে জনকল্যাণ, দেশসেবার ১২ বছর সম্পূর্ণ করেছেন। তিনি দেশের প্রধান সেবক। তাঁর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর সম্পূর্ণ হবে এই বছর। তিনি জীবনের বৃহৎ অংশ জুড়ে দেশের জন্য কাজ করেছেন। আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি।”
নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১২ বছর পূর্তি এবং রাজ্যে বিজেপি সরকারের এক মাস সম্পূর্ণ হওয়া সংক্রান্ত বিষয়ে শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, বিগত ১২ বছরের মূল লক্ষ্য ছিল গরীব কল্যাণ, রাষ্ট্র সেবা, ভারতের ঐতিহ্যকে ধরে রেখে গতি প্রগতি এবং সবার বিকাশ করা। রাষ্ট্র নির্মাণে প্রধানমন্ত্রীর অবদান যদি আমরা তুলে ধরি তাহলে দেখতে পারব তাঁর বহু জনকল্যাণমূলক কাজ ছড়িয়ে রয়েছে।
এই ১২ বছরের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের, তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, 'বিরাসত ভি, বিকাশ ভি'—অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ—সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত