“কোনও রকম তোষণ বা আইনহীনতাকে প্রশ্রয় দেওয়া হবে না”, দাবি শুভেন্দুর
কলকাতা, ১২ জুন (হি. স.) : “সরকার সম্পূর্ণভাবে দেশের সংবিধান মেনেই কাজ করবে। কিন্তু কোনও রকম তোষণ বা আইনহীনতাকে প্রশ্রয় দেওয়া হবে না।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার দ্ব্যর্থহীন ভাষায় এই ভাবনা স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী পদে বসার পরপ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ জুন (হি. স.) : “সরকার সম্পূর্ণভাবে দেশের সংবিধান মেনেই কাজ করবে। কিন্তু কোনও রকম তোষণ বা আইনহীনতাকে প্রশ্রয় দেওয়া হবে না।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার দ্ব্যর্থহীন ভাষায় এই ভাবনা স্পষ্ট করে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী পদে বসার পরপরই শুভেন্দুবাবু অধিকারী রাজ্যে পশু বলি সংক্রান্ত বেশ কিছু নিয়মাবলী অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেন। ইদের মুখে সরকারের এই কড়া নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্যের একাংশে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। সংখ্যালঘু সমাজের প্রগতিশীল অংশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, পার্ক সার্কাস সাত মাথার সংযোগস্থলে এর বিরুদ্ধে একটি বড়সড় বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট-ঢিলও ছোড়া হয়েছিল।

সেই সময়েই প্রথমবার স্বমহিমায় অভিযানে নামেন শুভেন্দুবাবু। ঘটনার পরদিনই ওই এলাকায় ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ এবং পরদিন সশরীরে পুলিশ দফতরের বাইরে দাঁড়িয়ে শুভেন্দু স্পষ্ট বার্তা দিয়েছিলেন, “পুলিশের গায়ে যদি কেউ হাত তোলার চেষ্টা করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।”

ওই ঘটনার পর রাজ্যে যে আর কোনও বড় অশান্তি মাথাচাড়া দিতে পারেনি। তাকেই নতুন ক্যাবিনেটের প্রথম বড় সাফল্য হিসেবে দেখছে শাসক শিবির।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande