দেহাত থানার পুলিশের জালে গ্রেফতার দুই মাদক পাচারকারী
মির্জাপুর, ১২ জুন ( হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল উত্তর প্রদেশ পুলিশ। উত্তর প্রদেশের দেহাত থানার পুলিশ শুক্রবার গ্রেফতার করল দুই মাদক পাচারকারীকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের মধ্যে একজন রমইপট্টির বাসিন্দার অজিত বিশ্বকর্মা
দেহাত থানার পুলিশের জালে গ্রেফতার দুই মাদক পাচারকারী


মির্জাপুর, ১২ জুন ( হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল উত্তর প্রদেশ পুলিশ। উত্তর প্রদেশের দেহাত থানার পুলিশ শুক্রবার গ্রেফতার করল দুই মাদক পাচারকারীকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের মধ্যে একজন রমইপট্টির বাসিন্দার অজিত বিশ্বকর্মা এবং অন্যজন বিন্ধ্যাচল থানার পশ্চিম মহালের বাসিন্দা সন্তোষী দেবী । তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ২৮.৬৮ গ্রাম মাদক (হেরোইন), পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ২১ হাজার ৯০ টাকা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ,গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চন্দইপুর গ্রামের এক মন্দিরের কাছ থেকে দুজনকে গ্রেফতার করে । উদ্ধার হওয়া এই হেরোইনের আন্তর্জাতিক বাজারদর প্রায় ৫ লক্ষ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande