সাঁকরাইলের তৃণমূল বিধায়কের গুদাম থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার নিয়ে উত্তেজনা
হাওড়া, ১২ জুন (হি. স. ) : সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সরানোর অভিযোগকে ঘিরে শুক্রবার উত্তেজনা দেখা দেয়। সারেঙ্গায় বিধায়কের গুদাম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী। সূত্রে খবর, শুক্রবার সারেঙ্গায় ত
সাঁকরাইলের তৃণমূল বিধায়কের গুদাম থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার নিয়ে উত্তেজনা


হাওড়া, ১২ জুন (হি. স. ) : সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সরানোর অভিযোগকে ঘিরে শুক্রবার উত্তেজনা দেখা দেয়। সারেঙ্গায় বিধায়কের গুদাম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী।

সূত্রে খবর, শুক্রবার সারেঙ্গায় তৃণমূল বিধায়কের গুদাম থেকে তিনটি ম্যাটাডোরে প্রচুর পরিমাণে ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি এবং অন্যান্য পোশাক বার করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ে গ্রামবাসীরা গাড়িগুলি আটকান। তাঁদের প্রশ্ন, এত দিন এই ত্রাণসামগ্রী কী ভাবে এবং কেন বিধায়কের গুদামে ছিল?

তাঁদের অভিযোগ, গরিব মানুষদের জন্য এই সরকারি ত্রাণসামগ্রী বরাদ্দ করা হলেও তাঁরা হাতে কিছু পাননি।

এই বিক্ষোভের মধ্যে ঘটনাস্থলে দৌড়ে যায় সাঁকরাইল থানার পুলিশ। পরে সরকারি আধিকারিকেরা প্রয়োজনীয় নথি গ্রামবাসীদের দেখালে বিক্ষোভকারীরা শান্ত হন।

তার পর বিধায়ক প্রিয়ার হিরাপুর গ্যারাজ থেকেও ত্রিপল উদ্ধার হয়েছে। সাঁকরাইল থানার পুলিশের কাছে স্থানীয়েরা বাড়ি তল্লাশির দাবি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande