আগামী রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু
কলকাতা, ১২ জুন (হি.স.): আগামী রবিবার, ১৪ জুন দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। মূলত সংস্কার ও মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সেতু সংলগ্ন জরুরি ভিত্তিতে পরিষেবার জন্য যুক্ত বৈদ্যুতিক তার ও অন্যান
আগামী রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু


কলকাতা, ১২ জুন (হি.স.): আগামী রবিবার, ১৪ জুন দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। মূলত সংস্কার ও মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সেতু সংলগ্ন জরুরি ভিত্তিতে পরিষেবার জন্য যুক্ত বৈদ্যুতিক তার ও অন্যান্য পরিষেবার যাবতীয় কেবল পরিবর্তন করা হবে।

সুতরাং, ওই দিন অর্থাৎ রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে যথারীতি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা জারি করা হয়েছে। অর্ডার নম্বর—টিপি/২৭, তারিখ—১২/৫/২৬। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) এই বিজ্ঞপ্তি তুলে ধরেছেন এবং জানিয়েছেন যে, এটি জনস্বার্থে প্রচারিত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande