আইটিআই-এ ‘পিএমসেতু’ প্রকল্পের প্রথম কর্মশালা শুরু
কলকাতা, ১২ জুন (হি. স. ) : রাজ্যের ৫১টি সরকারি আইটিআই-তে বেসরকারি সহায়তায় কর্মসংস্থানের চেষ্টা করবে রাজ্য সরকার। শুক্রবার মিলনমেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্কিল অ্যান্ড এমপ্লয়িবিলিটি ট্রান্সফর্মেশন থ্রু আপগ্রেডেড আইটিআই’ বা ‘পিএমসেতু
আইটিআই-এ ‘পিএমসেতু’ প্রকল্পের প্রথম কর্মশালা শুরু


কলকাতা, ১২ জুন (হি. স. ) : রাজ্যের ৫১টি সরকারি আইটিআই-তে বেসরকারি সহায়তায় কর্মসংস্থানের চেষ্টা করবে রাজ্য সরকার। শুক্রবার মিলনমেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্কিল অ্যান্ড এমপ্লয়িবিলিটি ট্রান্সফর্মেশন থ্রু আপগ্রেডেড আইটিআই’ বা ‘পিএমসেতু’ প্রকল্পের প্রথম কর্মশালা শুরু হয়।

রাজ্যের উচ্চ, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এ দিন সাংবাদিকদের জানান, বিভিন্ন শিল্প সংস্থা, বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি, উপদেষ্টা সংস্থা এবং দফতরের আধিকারিকদের নিয়ে প্রথম কর্মশালা হয়েছে। পরিযায়ী শ্রমিকের রাজ্যকে নতুন কর্মসংস্থানের রাজ্যে পরিণত করব। ২০২৪ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করলেও পিএম নাম যুক্ত থাকার জন্য বিগত তৃণমূল সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি। এ বার সব রকম উন্নতি হবে।”

কোনও শিল্প সংস্থা যে পণ্য উৎপাদন করে, সেগুলি তৈরির প্রশিক্ষণই দেবে কোনও আইটিআই-এ। পড়ুয়ারা প্রশিক্ষণ নিয়ে তাঁদের দক্ষতা বৃদ্ধি করে ওই সংস্থায় কাজ করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande