পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকারের এক মাস, কেন্দ্রীয় কর্মসূচির গুণ শুভেন্দুর মুখে
কলকাতা, ১২ জুন (হি.স.): “এখানে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। এক মাসেরও কিছুটা বেশি সময়কালের এই সরকার মোদীজির নেতৃত্বে যে সমস্ত কর্মসূচি অন্য রাজ্যগুলো সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা-সুযোগ আমরা অন্তর্ভুক্ত হয়েছি।” শুক্রবার কলকাতায় এক সমাব
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ জুন (হি.স.): “এখানে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। এক মাসেরও কিছুটা বেশি সময়কালের এই সরকার মোদীজির নেতৃত্বে যে সমস্ত কর্মসূচি অন্য রাজ্যগুলো সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা-সুযোগ আমরা অন্তর্ভুক্ত হয়েছি।” শুক্রবার কলকাতায় এক সমাবেশে এ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের ক্ষেত্রে তাঁর ঐকান্তিক হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটা দফতরের মন্ত্রী এখানে আসছেন, আমরাও দিল্লিতে যাচ্ছি। নানা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”

মুখ্যমন্ত্রী বলেন, “মাননীয় মোদীজীর কার্যকালে এমন অসংখ্য বিষয় রয়েছে, এমন অসংখ্য তথ্য রয়েছে যা যদি সম্পূর্ণভাবে দেওয়ার সুযোগ পাই, ২৪ ঘণ্টাও পেরিয়ে যাবে। তাই মূল বিষয়বস্তুগুলি আমরা আপনাদের কাছে রাখলাম। প্রদর্শনীতে খানিকটা বিস্তারিতভাবে তথ্যগুলি রয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande