
মির্জাপুর, ১২ জুন ( হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, হালিয়া থানার মাতওয়ার গ্রামে । ট্র্যাক্টর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক যুবকের । শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শুভম গিরি (২২)। সে মাতওয়ার গ্রামের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যুবক গ্রামের কাছেই কর্মসূত্রে ট্র্যাক্টরে চড়ে যাচ্ছিল। কিছুটা রাস্তা অতিক্রমের পর আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে শুভম। ভারসাম্য হারিয়ে ট্র্যাক্টর থেকে সরাসরি রাস্তায় পড়ে যাওয়ায় গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় শুভমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক