হুগলির উন্নয়ন প্রকল্প নিয়ে চন্দননগরে পর্যালোচনা বৈঠক
হুগলি, ১২ জুন (হি.স.) : জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার চন্দননগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। সভায় জেলার অধিকাংশ বিধায়ক, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব
চন্দননগরে গুরুত্বপূর্ণ বৈঠক


হুগলি, ১২ জুন (হি.স.) : জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার চন্দননগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। সভায় জেলার অধিকাংশ বিধায়ক, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের গতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ), স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র বাস্তবায়নের ওপর।

এছাড়াও পঞ্চদশ ও ষোড়শ অর্থ কমিশনের আওতায় চলা উন্নয়নমূলক কাজ, অর্থ বরাদ্দের ব্যবহার এবং বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় চলমান জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও পর্যালোচনা করা হয়। জনপ্রতিনিধিরা নিজেদের এলাকার সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলি প্রশাসনের সামনে তুলে ধরেন।

প্রশাসনের তরফে জানানো হয়, সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে এবং উন্নয়নের গতি আরও বাড়াতে নিয়মিত এই ধরনের সমন্বয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। জেলার উন্নয়নমূলক কাজকে আরও স্বচ্ছ ও কার্যকর করার ওপরও জোর দেওয়া হয় সভায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande