দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক, তল্লাশিতে মিললো না কিছুই
লখনউ, ১২ জুন (হি.স.): ১৮০ জন যাত্রী নিয়ে ওড়ার ঠিক আগের মুহূর্তে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক। শুক্রবার সকালে লখনউয়ের বিমানবন্দরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দিল্লিগামী ইন্ডিগোর ৬ই-২১১১ বিমানটি ওড়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে শ
বোমা হামলা


লখনউ, ১২ জুন (হি.স.): ১৮০ জন যাত্রী নিয়ে ওড়ার ঠিক আগের মুহূর্তে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক। শুক্রবার সকালে লখনউয়ের বিমানবন্দরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দিল্লিগামী ইন্ডিগোর ৬ই-২১১১ বিমানটি ওড়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে শৌচাগার থেকে ‘বম্ব’ লেখা একটি চিরকুট মেলে। তড়িঘড়ি উড়ান বাতিল করা হয়।

বিষয়টি নজরে আসতেই বিমানকর্মীরা কালক্ষেপ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান। বিমানটিকে রানওয়ের এক পাশে নিয়ে গিয়ে চিরুনি তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে বোমা বা কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande