মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ পুলিশের
কলকাতা, ১৩ জুন (হি.স.): লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয় বার নোটিস দিল পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। এর আগে দু’বার অরূপকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে
মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ পুলিশের


কলকাতা, ১৩ জুন (হি.স.): লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয় বার নোটিস দিল পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। এর আগে দু’বার অরূপকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল পুলিশ। দু’বারই তিনি হাজিরা এড়িয়েছেন।

মেসি-কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছেন অরূপ। হাইকোর্ট জানিয়েছে, ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে প্রাক্তন মন্ত্রীকে কিছু শর্তও মানতে হবে। যেমন তদন্তে সহযোগিতা করতে হবে, এই পরিস্থিতিতে অরূপকে ফের সমন পাঠালো পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande