তিন নাবিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): তিন ভারতীয় নাবিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ রাহুল গান্ধী লেখেন, মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হওয়ার কয়ে
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): তিন ভারতীয় নাবিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ রাহুল গান্ধী লেখেন, মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই—এ নিয়ে কোনও অনুশোচনা অথবা ক্ষমা প্রার্থনার বালাই নেই। উল্টে, আমেরিকা যুক্তরাষ্ট্র একের পর এক নির্দেশ জারি করে চলেছে।

রাহুল আরও উল্লেখ করেন, তাদের কথাগুলোই পড়ুন : “অবিলম্বে মার্কিন সামরিক নির্দেশ মেনে চলুন।” কোনও ধরনের অবাধ্যতা “বরদাস্ত করা হবে না।” একটি সার্বভৌম রাষ্ট্র কখনোই এমন ভাষা সহ্য করত না। কিন্তু আমাদের আপোষকামী প্রধানমন্ত্রী? তিনি নীরব। তিনি এক অনুগত ভৃত্যের মতো কথা শোনেন এবং নির্দেশ মেনে চলেন। একজন আপোষকামী প্রধানমন্ত্রী কখনোই দেশের সম্মান রক্ষা করবেন না—কারণ তিনি তাদের কাছেই দায়বদ্ধ, যারা এই দেশকে অপমান করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande