উত্তরপাড়ায় তৃণমূূল নেতা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ
হুগলি, ১৪ জুন (হি.স.): শনিবার রাতে তৃণমূল নেতা তথা কাউন্সিলর অর্ণব রায় ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ। উত্তরপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অভিযোগ জানান কাউন্সিলর। উত্তরপাড়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার জেরে তাঁর হাত
উত্তরপাড়ায় তৃণমূূল নেতা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ


হুগলি, ১৪ জুন (হি.স.): শনিবার রাতে তৃণমূল নেতা তথা কাউন্সিলর অর্ণব রায় ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ। উত্তরপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অভিযোগ জানান কাউন্সিলর। উত্তরপাড়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার জেরে তাঁর হাত ও ঘাড়ে চোট লেগেছে বলে জানা গেছে। তবে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সুস্থ রয়েছেন।

রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব রায়। কয়েকদিন আগে তাঁর পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। শনিবার রাতে তিনি ওই এলাকাতেই বসেছিলেন। অভিযোগ সেই সময় বেশ কয়েকজন বাইক নিয়ে এসে তাঁকে ঘিরে ধরে। রাস্তায় ফেলে মারধর করে। ছোঁড়া হয় ডিম। তা দেখে অর্ণবকে বাঁচাতে যান তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। অভিযোগ, সেসময় এক মহিলা অর্ণবের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও লাথি মারেন। এরপরই চিৎকার শুনে ছুটে যান অর্ণবের মা সন্ধ্যা রায়। তাঁকেও হেনস্তার অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande