গ্রেফতার প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি শাহাবুদ্দিন খান
হুগলি , ১৪ জুন (হি.স.): তোলাবাজি, বাড়ি ভাঙচুর-সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ধনিয়াখালি ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্র
গ্রেপ্তার শাহাবুদ্দিন খান


হুগলি , ১৪ জুন (হি.স.): তোলাবাজি, বাড়ি ভাঙচুর-সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ধনিয়াখালি ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে রবিবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।

আদালতে নিয়ে যাওয়ার সময় চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা শাহাবুদ্দিন খানের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে ডিমও ছুড়ে মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে তৎপর হতে দেখা যায়।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শাহাবুদ্দিন খানের বিরুদ্ধে তোলাবাজি, বাড়ি ভাঙচুর এবং বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপ স্বাগত। অন্যদিকে অভিযুক্তের ঘনিষ্ঠ মহলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে ফাঁসানো হয়েছে।

এদিন আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ঘটনার পর নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক নজর রাখছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande