শিলচরে ২০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআই-এর হাতে ধৃত এনএফ রেলের ইঞ্জিনিয়ার
শিলচর (অসম), ১৪ জুন (হি.স.) : দক্ষিণ অসমের শিলচরে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-র জনৈক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। গ্রেফতারকৃত ব্যক্তি ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগের সিনিয়র
গ্ৰেফতার_প্রতিনিধিত্বমূলক চিত্র


শিলচর (অসম), ১৪ জুন (হি.স.) : দক্ষিণ অসমের শিলচরে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-র জনৈক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। গ্রেফতারকৃত ব্যক্তি ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার।

সিবিআই এক বিবৃতিতে এ খবর দিয়ে জানিয়েছে, অভিযুক্ত ইঞ্জিনিয়ার জনৈক ঠিকাদারের কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকার একটি বকেয়া বিল পাশ করানোর জন্য ঘুষ দাবি করেছিলেন। ওই বিল অভিযোগকারী ঠিকাদারের ইতিমধ্যে সম্পন্ন করা কাজের সঙ্গে সম্পর্কিত ছিল।

সংশ্লিষ্ট ঠিকাদারের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার একটি মামলা রুজু করে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করতে ফাঁদ পাতে। সে অনুযায়ী অভিযান চালিয়ে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে ঘুষের অগ্রিম বাবদ ২০ হাজার টাকা ভুক্তভোগীর কাছ থেকে নেওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে।

বিবৃতিতে সিবিআই জানিয়েছে, অভিযুক্ত ইঞ্জিনিয়ার বিল প্রক্রিয়াকরণ ও অনুমোদনের জন্য মোট বকেয়া বিলের এক শতাংশ টাকা দাবি করেছিলেন। তদন্তের অংশ হিসেবে ধৃত ইঞ্জিনিয়ারের বাসস্থানেও তালাশি চালিয়েছে সিবিআই। গ্রেফতারের পর অভিযুক্তকে গুয়াহাটির সংশ্লিষ্ট আদালতে হাজির করার কথা ছিল। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande