আবহাওয়া মনোরমই, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে
কলকাতা, ১৫ জুন (হি.স.): বর্ষা প্রবেশ করলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার আবহাওয়া থাকবে মূলত মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যেই কয়েক পশলা বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভা
দু'তিন দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে, চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি


কলকাতা, ১৫ জুন (হি.স.): বর্ষা প্রবেশ করলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার আবহাওয়া থাকবে মূলত মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যেই কয়েক পশলা বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও তেমন সতর্কতা নেই। বৃষ্টি হলেও, আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহাওয়া থাকবে মনোরমই। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী শনিবার পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande