
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন, দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। নিরাপত্তা, বিশেষ করে সন্ত্রাসবাদ ও মাদক পাচার রোধের ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ‘ভারত-যুক্তরাষ্ট্র সামগ্রিক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’কে এগিয়ে নিতে এবং এই দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল যাতে উভয় দেশের জনগণ পায় তা নিশ্চিত করতে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ